মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অভিযানে প্রায় ২ কোটি টাকার বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ

দিলোয়ার হোসেন, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

দিলোয়ার হোসেন, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অভিযানে প্রায় ২ কোটি টাকার বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। রবিবার (০৩ মে ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

 

ব্যাটালিয়ন সদরসহ বাংলাবাজার, কালাইরাগ, মিনাটিলা, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর ও শ্রীপুর এলাকায় বিশেষ টহল দল পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় মহিষ, জিরা, স্কিন ব্রাইট ক্রিম, সানগ্লাস, বিস্কুট, ক্লপ-জি ক্রিম, অ্যালোভেরা জেল, চকলেট, ফুচকা, টুথপেস্ট, মদ, একটি মোটরসাইকেল। এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ, সুপারি ও ট্রাউজার আটক করা হয়। পাশাপাশি অবৈধভাবে পাথর পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত ট্রলি পাথরসহ জব্দ করা হয়েছে।

 

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত চোরাচালান পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৯০ লাখ ৮ হাজার ৭০ টাকা। এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দকৃত পণ্যের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ