মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

মনপুরায় অবৈধ পাইপে মোটরসাইকেল দুর্ঘটনা: গুরুতর আহত দুই যুবক, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

মোঃ শাকিল খান রাজু সিনিয়র স্টাফ রিপোর্টার

মনপুরায় অবৈধ পাইপে মোটরসাইকেল দুর্ঘটনা: গুরুতর আহত দুই যুবক, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

 

মোঃ শাকিল খান রাজু সিনিয়র স্টাফ রিপোর্টার

 

ভোলার মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে সড়কের ওপর অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে বসানো বালু উত্তোলনের পাইপের কারণে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই গ্রামের দুই যুবক মো. সাগর ও মো. শফিক।

 

শনিবার (২ মে) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গ্রামীণ টাওয়ার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে অন্ধকারে সড়কের ওপর স্থাপিত পাইপটি তাদের চোখে পড়েনি। ঘটনাস্থলে কোনো ধরনের সতর্ক সংকেত, ব্যারিকেড বা সাইনবোর্ড না থাকায় হঠাৎ পাইপের সঙ্গে ধাক্কা লেগে তারা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন।

দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় রেফার করেন। বর্তমানে তারা গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

 

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বালু উত্তোলনের কাজ চললেও কর্তৃপক্ষের নজরদারি নেই। ফলে সড়কের ওপর এভাবে ঝুঁকিপূর্ণ পাইপ বসিয়ে জনসাধারণের জীবনকে হুমকির মুখে ফেলা হয়েছে।

 

স্থানীয় বাসিন্দা বাবুল বলেন, আগে থেকেই যথাযথ ব্যবস্থা নেওয়া হলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল।

একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, আজ দুইজন যুবক জীবন মৃত্যুর সঙ্গে লড়ছে, কাল আরও কেউ এর শিকার হতে পারে।

 

এলাকাবাসীর দাবি, দ্রুত সড়ক থেকে এসব ঝুঁকিপূর্ণ পাইপ অপসারণ করে নিরাপদ চলাচল নিশ্চিত করতে হবে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ