মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বগুড়ার শিবগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের ফাইনাল ও পুরস্কার বিতরণ’

মোঃ জান্নাতুল নাঈম বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ

‘বগুড়ার শিবগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের ফাইনাল ও পুরস্কার বিতরণ’

 

মোঃ জান্নাতুল নাঈম

বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ

 

বগুড়ার শিবগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)–২০২৬ এর উপজেলা পর্যায়ের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

 

শুক্রবার (০১ মে ২০২৬) বিকাল ৫টায় শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে উপজেলার ২২টি প্রাথমিক বিদ্যালয় অংশ নেয়। দিনব্যাপী প্রতিযোগিতামূলক খেলায় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

 

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চা একটি সুস্থ, মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলে।

 

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রাথমিক শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে, যাতে তৃণমূল পর্যায় থেকেই প্রতিভা বিকশিত হয়।এসময় তিনি আরো বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ করা হবে।

 

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিমন্ত্রী। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ