মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

জামালপুরে মে দিবস উপলক্ষে শ্রমিক দলের বিশাল র‍্যালি-

মোঃ আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক:

জামালপুরে মে দিবস উপলক্ষে শ্রমিক দলের বিশাল র‍্যালি-

 

মোঃ আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক:

 

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বিশাল বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ করেছে জেলা শ্রমিক দল। শুক্রবার বিকাল শহরের পুরাতন ফুলবাড়িয়া ঈদগাহ ময়দান (শফিমিয়া বাজার সংলগ্ন) থেকে এই বিশাল র‍্যালিটি শুরু হয়।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ময়মনসিংহ বিভাগীয় সাধারণ সম্পাদক ও জামালপুর জেলা শ্রমিক দলের সংগ্রামী সভাপতি এস এম আব্দুস সুবাহানের সভাপতিত্বে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শ্রমিকদের অধিকার আদায়ের স্লোগানে মুখরিত র‍্যালিটি জামালপুর গেট ফৌজদারি মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

 

র‍্যালিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা যুবদলের বিপ্লবী সদস্য সচিব এবং আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনে আলোচিত মেয়র পদপ্রার্থী জননেতা সোহেল রানা খান। তাঁর উপস্থিতিতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

 

সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। উক্ত সমাবেশে আরো বক্তব্য দেন : সিনিয়র সহ-সভাপতি, জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের মোঃ হাবিবুর রহমান রতন। বিপ্লবী সাধারণ সম্পাদক, জামালপুর জেলা ছাত্রদল মোঃ শফিকুল ইসলাম শফিক। সাংগঠনিক সম্পাদক, জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের মোঃ ইকরামুল হোসেন মালিক, জেলা ট্রাক,ট্র্যাক,লরি মালিক সমিতির সহ সভাপতি প্রতি মো: শামিম হোসেন মঙ্গল,জেলা যুবদলের সদস্য মোঃ জাকির হোসেন জনি, মোঃ ইমরান কায়সার প্রমুখ।

 

সভাপতির বক্তব্যে এস এম আব্দুস সুবাহান বলেন, “শ্রমিকদের ন্যায্য পাওনা ও অধিকার আদায়ে শ্রমিক দল সবসময় রাজপথে ছিল এবং থাকবে।” বিশেষ অতিথির বক্তব্যে সোহেল রানা খান বলেন, “মে দিবসের চেতনা আমাদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার শক্তি জোগায়। শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।” র‍্যালিতে জেলা শ্রমিক দল, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শত শত নেতাকর্মী ও সাধারণ শ্রমিকেরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ