মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ছাতকে নিজের ঘরে বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু

অনলাইন ডেক্স

ছাতকে নিজের ঘরে বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু

সুনামগঞ্জের ছাতকে নিজের বসতঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যিুতায়িত হয়ে আরশ আলী (৫৫) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ বড়কাপন গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় একজন কৃষক আরশ আলী। বসতঘরে বিদ্যুতের মেরামতের জন্য পেশাদার কাউকে না পেয়ে তিনি একটু চেষ্টা করেছিলেন। এ কাজের কোন ধারণা না থাকায় অসাবধানতা বশত তিনি বিদ্যুতায়িত হয়ে আহত হন। গুরুতর আহত অবস্থায় দ্রুত কৈতক হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, দূর্ঘটনার খবর পেয়ে ছাতক থানাধীন জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হযরত আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় ইউপি সদস্য আবদুন নুর, মুরুব্বি রেজা মিয়া তালুকদার, কবি আহমদ আল কবির চৌধুরী, মোহাম্মদ তাজ উদ্দিন, আবদুর রউফ, আতাউল হক, সাবেক মেম্বার গিয়াস উদ্দিন,হারিছ আলী, অযুদ মিয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিবারের কোন অভিযোগ বা সন্দেহ না থাকায় মরদেহের ময়নাতদন্ত ছাড়াই দাফন সম্পন্ন হবে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হযরত আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ