বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

কাজের কথা বলে অপহরণ করে পাহাড়ে জিম্মি, র‍্যাবের অভিযানে উদ্ধার ৩

অনলাইন ডেক্স

টেকনাফের গহিন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ৩ জনকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৫। তবে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।  মুক্তিপণের উদ্দেশে তদের অপহরণ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন— জাকির আহাম্মদ (৪২), নুর হোসেন (২২) ও আয়াত উল্যাহ (২২)। তাদের বাড়ি কক্সবাজার সদর উপজেলার লিংক রোড দক্ষিণ মুহুরী পাড়া এলাকায়।

র‍্যাব জানায়, গত ১০ এপ্রিল দুপুরে রাজমিস্ত্রির কাজের প্রলোভন দেখিয়ে অজ্ঞাতনামা একটি চক্র তিনজনকে টেকনাফ বাসস্ট্যান্ড এলাকায় ডাকেন। এরপর তাদের সিএনজি যোগে সদর ইউনিয়নের রাজারছড়া এলাকার করাচি পাড়ার দুর্গম পাহাড়ে নিয়ে জিম্মি করেন।

এ সময় প্রাণনাশের হুমকি দিয়ে পরিবারের কাছে মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। 

এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবার ১২ এপ্রিল কক্সবাজার সদর মডেল থানায় দুটি সাধারণ ডায়েরি করেন। পরে বিষয়টি র‍্যাবকে অবহিত করলে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃতদের উদ্ধারে তৎপরতা শুরু করে সংস্থাটি। র‍্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৬ এপ্রিল রাত ৯টায় ১০ মিনিটে করাচি পাড়া সংলগ্ন পাহাড়ি এলাকা ও হ্নীলা বাজারে সাঁড়াশি অভিযান চালায়।

এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা অপহৃতদের ফেলে পালিয়ে যায়। 

র‍্যাব জানায়, উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পালিয়ে যাওয়া অপহরণকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ