বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

নাইজেরিয়ার মেলায় বাংলাদেশের ১০ ওষুধ কম্পানির অংশগ্রহণ

অনলাইন ডেক্স

নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লেগোস শহরের ল্যান্ডমার্ক সেন্টারে শুরু হয়েছে ২০২৬ সালের ফার্মা ওয়েস্ট আফ্রিকা মেলা। মঙ্গলবার (১৪ এপ্রিল) শুরু হওয়া তিন দিনব্যাপী এই মেলা চলবে ১৬ এপ্রিল পর্যন্ত।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর আর্থিক সহযোগিতায় এবং বাংলাদেশ হাইকমিশন আবুজা, নাইজেরিয়ার ব্যবস্থাপনায় দেশের ১০টি ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করছে। প্রতিষ্ঠানগুলো হলো—একমি ফার্মাসিউটিক্যালস, এরিস্টোফার্মা, ইনসেপ্টা, ইউরো ফার্মা, নিভিয়ান ফার্মাসিউটিক্যালস, রেডিয়ান্ট ফার্মাসিউটিক্যালস, জিস্কা ফার্মা, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস, ওরিয়ন ফার্মাসিউটিক্যাল এবং এস-কে-এফ ফার্মাসিউটিক্যালস।

মেলাটি বিশ্বব্যাপী, বিশেষত পশ্চিম আফ্রিকার দেশগুলোর ফার্মাসিউটিক্যালস সেক্টরের ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস সেক্টরের যোগাযোগ সমৃদ্ধ করার সুযোগ সৃষ্টি করেছে। এই মেলায় বিশ্বের প্রায় ৫০ দেশের ২৫০টি ফার্মাসিউটিক্যালস সরবরাহকারী প্রতিষ্ঠান এবং ৪৫০০ পেশাদার ক্রেতা অংশগ্রহণ করছে।

এশিয়া, ইউরোপ এবং মেনা অঞ্চলের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল প্রদর্শকের অংশগ্রহণে আয়োজিত এ মেলায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর বিশেষ বুথে বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস সেক্টরের ক্রমবিকাশ এবং সম্ভাবনার ওপর নির্মিত বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। এছাড়া মেলায় বাংলাদেশের ফার্মাসিউটিক্যালসসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ওপর একটি ব্রশিওর প্রকাশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ