বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সড়কে আলপনা আঁকার সময় পিকআপচাপায় যুবদলকর্মী নিহত

অনলাইন ডেক্স

চট্টগ্রামের রাউজানে বাংলা নববর্ষকে স্বাগত জানাতে ব্যস্ত সড়কে আলপনা আঁকার সময় মোহাম্মদ জুয়েল (৩৮) নামের যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ জুয়েল উপজেলার পশ্চিম নোয়াপাড়ার কালীবাড়ি এলাকার বাসিন্দা। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।তার বাবার নাম মরহুম নুরুচ্ছফা।

 

জুয়েল যুবদলকর্মী বলে নিশ্চিত করেছেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন।

স্থানীয়রা জানায়, বাংলা নববর্ষ উপলক্ষে এলাকার যুবকরা ব্যস্ত সড়কের ওপর আলপনা আঁকছিলেন। এ সময় তাদের কাজে সহায়তা করতে এবং যানবাহন নিয়ন্ত্রণে এগিয়ে আসেন জুয়েল।

আলপনার কাজ তখন শেষ পর্যায়ে ছিল। সড়কের ওপর ‘শুভ-১৪৩৩’ লেখাও হয়ে গিয়েছিল। এ সময় হঠাৎ দ্রুতগতির একটি বেপরোয়া পিকআপ ভ্যান এসে জুয়েলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি এত দ্রুত ঘটে যে তাকে বাঁচানোর কোনো সুযোগ পাওয়া যায়নি।

নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মামুন ভূঁইয়া বলেন, সড়কে আলপনা আঁকা ঝুঁকিপূর্ণ হওয়ায় পুলিশ তাদের নিষেধ করেছিল এবং সরে যেতে অনুরোধ জানিয়েছিল। তবু তারা আঁকছিলেন। একপর্যায়ে একটি পিকআপ ভ্যান জুয়েলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।তিনি জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে।তবে পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের আবেদন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ