বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

অনলাইন ডেক্স

বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার ২০২৬ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম। ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন টাইমের সিঙ্গাপুর ব্যুরো অফিসের সম্পাদক ও ভূ-রাজনীতি বিশেষজ্ঞ চার্লি ক্যাম্পবেল। তালিকাটি সাধারণত বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলা ব্যক্তিদের স্বীকৃতি হিসেবে প্রকাশ করে।

প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে টাইম ম্যাগাজিন লিখেছে, তিনি কয়েক মাস আগেও লন্ডনের সবুজ-শ্যামল দক্ষিণ-পশ্চিম অঞ্চলে নির্বাসিত অবস্থায় এক নিরুদ্বেগ জীবন কাটাচ্ছিলেন। তবে ২০২৪ সালে বাংলাদেশে কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপসারণের ঘটনা দৃশ্যপট বদলে দেয়।

৫৭ বছর বয়সী এই রাজনৈতিক উত্তরাধিকারী বিরোধী আন্দোলনের কর্মী থেকে জাতীয় নেতৃত্বের জন্য অপেক্ষমাণ ব্যক্তিত্বে পরিণত হন। এরপর ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে ফেব্রুয়ারির নির্বাচনে ভূমিধস জয় পান তারেক রহমান।

এই বিজয়ের অর্থ তারেক রহমান তার মা খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করেছেন। ঢাকায় ফেরার মাত্র পাঁচ দিন পরেই তার মা মারা যান।জানুয়ারিতে টাইম ম্যাগাজিনকে সাক্ষাৎকার দেওয়ার সময়েও তারেক রহমানের শোক ছিল তাজা। তবে তিনি প্রতিশ্রুতি দেন সাড়ে ১৭ কোটি মানুষের দেশকে ঐক্যবদ্ধ করা এবং দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিকে আবার সচল করতে সেই শোককে কাজে লাগাবেন।

টাইম ম্যাগাজিনে আরো বলা হয়, বাংলাদেশ বর্তমানে উচ্চ মূল্যস্ফীতি ও যুব বেকারত্বে জর্জরিত। আঞ্চলিক পরাশক্তি ভারতের সঙ্গে সম্পর্ক ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। এসব সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন।এর আগে টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, ‘আমাদের একসঙ্গে কাজ করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, যাতে মানুষ তাদের রাজনৈতিক অধিকার পেতে পারে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ