বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

মন্দিরের সম্পত্তি ও অর্থ আত্মসাতের অভিযোগ

অনলাইন ডেক্স

ঝিনাইদহ সদরের উত্তর কাষ্টসাগরা গ্রামের রাধা গোবিন্দ মঠ ও মন্দিরের সম্পত্তি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে কমটিরি সভাপতি ও সেক্রেটারির বিরুদ্ধে। এ নিয়ে ক্ষোভে ফুঁসে উঠেছে ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ।

স্থানীয়দের অভিযোগ, মন্দিরের নামে পুকুরসহ বিপুল পরিমাণ জমিজমা রয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় নিরঞ্জন বিশ্বাস সভাপতি ও স্বপন ঘোষ সাধারণ সম্পাদক হিসেবে কমিটির দায়িত্ব নেন।উইল অনুযায়ী মন্দিরের সম্পত্তি সেবায়েত ছাড়া অন্য কারও বিক্রির এখতিয়ার নেই। তবে তারা কৌশলে মন্দিরের নামে থাকা কোটি টাকার জমি বিক্রি করে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে।

 

মন্দিরের সহসভাপতি বিপ্লব গাঙ্গুলি বলেন, নিরঞ্জন বিশ্বাস ও স্বপন ঘোষের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে মন্দিরের জমিজমা ও আয়-ব্যয়ের অর্থ আত্মসাৎ করেছে। বর্তমানে তারা আবারও সম্পত্তি বিক্রির চেষ্টা করছেন।

তবে অভিযোগ অস্বীকার করে নিরঞ্জন বিশ্বাস ও স্বপন ঘোষ বলেন, একটি পক্ষ তাঁদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল আরেফিন বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ