বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বাংলা বর্ষবরণ ১৪৩৩ উপলক্ষে বনগ্রামে ৫ দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

বাংলা বর্ষবরণ ১৪৩৩ উপলক্ষে বনগ্রামে ৫ দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:

 

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের বনগ্রাম স্কুল মাঠ প্রাঙ্গনে বর্ণাঢ্য আয়োজনে ৫ দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেন ১০ নং কৈজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিন আহমেদ লেলীন। এতে সভাপতিত্ব করেন মোঃ শাজাহান মোল্লা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফ এম কায়ুম জঙ্গি, গোলাম মোস্তফা মিরাজ, আফজাল হোসেন খান পলাশ, বেনজির আহমেদ তাবরিজ, কিবরিয়া সপন এবং আবু বক্কর সিদ্দিক মোল্লাসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

 

বৈশাখী এ আয়োজনে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেলাটি প্রাণবন্ত হয়ে ওঠে। মেলায় বিভিন্ন ধরনের গ্রামীণ পণ্য, হস্তশিল্প, খাবারের স্টল এবং বিনোদনের নানা উপকরণ স্থান পায়।

 

সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করে বিকাশ শিল্প গোষ্ঠী, যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। গান, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বাংলা নববর্ষের আনন্দ আরও বর্ণিল হয়ে ওঠে।

 

আয়োজকরা জানান, গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখার পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতির চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ