রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন জনপ্রিয় মঞ্চশিল্পী ক্ষ্যাপা প্রিন্স

অনলাইন ডেস্ক

পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন জনপ্রিয় মঞ্চশিল্পী ক্ষ্যাপা প্রিন্স

 

নিজস্ব প্রতিবেদক:

 

বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় মঞ্চশিল্পী ক্ষ্যাপা প্রিন্স। শত ব্যস্ততার মাঝেও তিনি সময় দিয়েছেন দৈনিক দেশের প্রত্যয় পত্রিকাকে, যেখানে একান্ত সাক্ষাৎকারে উঠে এসেছে তার সংগীতজীবনের নানা দিক।

 

সাক্ষাৎকারের শুরুতেই তিনি বলেন, তিনি ভালো আছেন এবং পত্রিকা পরিবারসহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান। বর্তমানে তিনি বেশ ব্যস্ত সময় পার করছেন বলে জানান। দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে কনসার্টের সিডিউল থাকায় প্রতিনিয়তই তাকে দেখা যাচ্ছে মুক্ত মঞ্চে পারফর্ম করতে।

 

নিজের সংগঠন সম্পর্কে জানতে চাইলে ক্ষ্যাপা প্রিন্স বলেন, তার প্রতিষ্ঠিত সংগঠন “বিকাশ শিল্পী গোষ্ঠী, ফরিদপুর” প্রায় তিন যুগ ধরে সংগীতচর্চা করে আসছে। দীর্ঘদিন ধরে এই সংগঠনের মাধ্যমে তিনি সাংস্কৃতিক অঙ্গনে অবদান রেখে চলেছেন।

 

নিজের শিকড়ের কথা বলতে গিয়ে তিনি জানান, তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালীর পরানপুর যদুবয়রা ইউনিয়নে। সংগীতে তার পথচলা সহজ ছিল না—অনেক কষ্ট, ত্যাগ, সমালোচনা ও বাধা পেরিয়ে আজকের অবস্থানে পৌঁছেছেন তিনি। এমনকি পরিবার থেকেও তেমন সমর্থন পাননি বলে উল্লেখ করেন তিনি।

 

মঞ্চ পারফরম্যান্সের রহস্য জানতে চাইলে তিনি বলেন, সবই সৃষ্টিকর্তার ইচ্ছা। গুরুর প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা এবং আন্তরিকতা থাকলে সফলতা অর্জন সম্ভব। মুক্ত মঞ্চ তার কাছে ভালোবাসার জায়গা, যেখানে তিনি মনপ্রাণ উজাড় করে পারফর্ম করেন।

 

সাক্ষাৎকারের শেষে তিনি দেশ-বিদেশে বাংলা ভাষাভাষী সকল মানুষের প্রতি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, “সবাই ভালো থাকুক, জয় হোক মানবতার।”

 

পত্রিকার পক্ষ থেকেও তার ভবিষ্যৎ সাফল্য ও বিশ্বব্যাপী পরিচিতি কামনা করা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ