শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের অন্য ভাতা সিস্টেম চালু করতে চাচ্ছি : তথ্যমন্ত্রী

অনলাইন ডেক্স

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, হত্যা, মিথ্যা মামলা, গুমসহ সব ধরনের নির্যাতিত সাংবাদিকদের জন্য ন্যায্য প্রতিকারের ফ্রেমওয়ার্কের মধ্যে আনতে চাচ্ছি এবং অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য ভাতা সিস্টেম চালু করতে চাচ্ছি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর ইআরএফ কার্যালয়ে ‘নাগরিক প্ল্যাটফর্ম ও ইআরএফের সমঝোতা স্মারক স্বাক্ষর এবং বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার ও গণমাধ্যমের প্রাসঙ্গিকতা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে সাংবাদিকদের বেতন কাঠামো নির্ধারণ করা হবে। এসব বিষয়ে গণমাধ্যম সংশ্লিষ্টদের সঙ্গে শিগগিরই আলোচনা করা হবে।সরকার সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

জহির উদ্দিন স্বপন বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে আমরা পুনর্মূল্যায়ন করতে চাচ্ছি। সবার জন্য নিরাপত্তা বিধান প্রতিশ্রুতি ঘোষণা করেছি। সেই সঙ্গে মিডিয়া রিফরমস কমিশনকে ব্রিটিশ অফকম সিস্টেমের আদলে পুনর্গঠনের চিন্তা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ