শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

রাজশাহীর মোহনপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে বসতবাড়ি পুড়ে ছাই

Reporter Name

 

মোঃ ফয়সাল হোসেন, বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহী:-
রাজশাহীর মোহনপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি বসতবাড়ী। ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, হঠাৎ ঘরে আগুন লেগে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে পরিবার। তাদের চিৎকারে স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু বসতবাড়ির সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৯ই এপ্রিল ) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিক উপজেলার মৌগাছী ইউনিয়ন
বসন্তকেদার ৫নং ওয়াড এলাকায় উক্ত অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তের নাম দিনমুজুর ওমর আলী। তিনি সুলতান আলীর ছেলে, জানতে পেয়ে পরিদর্শনে আছেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আখতারসহ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম। আরও আসেন মৌমাছি ইউনিয়ন বিএনপির সভাপতি নূরে আলম সিদ্দিকী মুকুল মাস্টার। তিনি আর্থিক সহযোগিতা করেন।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার জানান, আগুনে ঘর বাড়ি পুড়ে গেছে তাদেরকে ও প্রশাসনের পক্ষ থেকে পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ