শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

এক যুগ পর সালথায় ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

Reporter Name

 

মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা)প্রতিনিধি ফরিদপুর:

ফরিদপুরের সালথা উপজেলার নিশীতলা মেলা উপলক্ষে এক যুগ পর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেওয়া ঘোড়াগুলোর দৌড় ও দর্শকদের উচ্ছুাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিকাল ৪ টায় উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া নিশীতলা সংলগ্ন মাঠে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায়’স্বপ্নের রানী”কালাই”দলগ্রাম” সহ বিভিন্ন নামের মোট ৮ টি ঘোড়া অংশগ্রহণ করে। ঘোড়া দৌড় দেখতে মাঠের দুই পাশে হাজারো দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দীর্ঘদিন পর এমন আয়োজন ঘিরে স্থান ওদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা।
প্রতিযোগিতায় যুবদল নেতা জসিম মোল্যার ঘোড়া প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় স্থান অধিকার করে বল্লবদি ইউনিয়নের যুবদলের সাবেক সভাপতি নুরুল ইসলাম মাতুব্বরের ঘোড়া। দৌড় শেষে বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা হুমায়ুন খান, জয়নাল মোল্যা, মান্দার মোল্যা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা জানান, গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজন নিয়মিত করা হলে নতুন প্রজন্মের কাছে এ সংস্কৃতি আরও পরিচিতি হয়ে থাকবে।

৭ এপ্রিল ২০২৬।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ