শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

তেল ও নিত্যপণ্যের দাম না বাড়া এই সরকারের প্রধান সফলতা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Reporter Name

 

মোঃ ইলিয়াছ খান( সালথা উপজেলা) প্রতিনিধি ফরিদপুর:

বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি বলেছেন। দেশে তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম না বাড়ায় বর্তমান সরকারের একটি বড় সফলতা।

আজ শনিবার (৪ এপ্রিল) ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলায় দিনব্যাপী সফরকালে পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
সকলে ঢাকা থেকে সড়কপথে আসেন মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়ন সম্পর্কে খোঁজ খবর নেন। পরে তিনি নগরকান্দা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ও ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনকালে ভূমি অফিস ও সাব – রেজিস্ট্রার অফিসে কিছু অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন” এসব কোনোভাবেই মেনে নেওয়া হবে না। একই সঙ্গে নগরকান্দা ও সালথা উপজেলায় ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটার বিষয়ক কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেন তিনি। এ বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক, ফরিদপুর পুলিশ সুপার, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী পুলিশ সুপার (সার্কেল). নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উপজেলা ইঞ্জিনিয়ার, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সরকারি অফিসের প্রধান গন, উপজেলা বিএনপি নেতৃবৃন্দ সহ স্থানীয় জনতা এসময় উপস্থিত ছিলেন।এর পরে আলতা উপজেলায় এসে তিনি আগে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সালথা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সালথা উপজেলা ভূমি অফিস সহ বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন এবং চলমান উন্নয়ন প্রকল্প অগ্রগতি পর্যালোচনা করেন। এ সময় কাজের গুণগত মান বজায় রাখা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা, সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সালথা উপজেলার বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বিকালে সালথায় সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন শেষে স্থানীয় জন প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
আমার তো কর্মকাণ্ড শেষ সালথা ও নগরকান্দার সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং বলেন, এখানে দুর্নীতি দেখবেন সাথে সাথে আপনারা প্রশাসনকে জানাবেন তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
দিনব্যাপী সফর শেষে সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ