রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সরকারি কেনাকাটায় বিধিনিষেধ, বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা

অনলাইন ডেক্স

আগামী তিন মাস পর্যন্ত সরকারি কোনো নতুন গাড়ি (সড়ক, নৌ বা আকাশযান) এবং কম্পিউটার সামগ্রী কেনা যাবে না, এমন নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ। একই সঙ্গে সরকারের জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতের বাজেট থেকে ৩০ শতাংশ ব্যয় কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে মন্ত্রিসপরিষদ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।সংবাদ সম্মেলনে জানানো হয়, বৈশ্বিক জ্বালানিসংকট মোকাবেলায় অফিস সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সরকারি-বেসরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বর্তমানে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস চালু রয়েছে। দেশের সব ধরনের দোকানপাট, বাণিজ্যবিতান ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে।

এ ছাড়া সরকারি কর্মকর্তাদের সব বিদেশ ভ্রমণ ও অভ্যন্তরীণ প্রশিক্ষণের ৫০ শতাংশ বন্ধ ঘোষণা করা হয়েছে। সভা-সেমিনারের আপ্যায়ন খরচও ৫০ শতাংশ কমানো হয়েছে। এ ছাড়া জ্বালানিসংকটের এই সময়ে কোনো ধরনের বেসরকারি বিয়ে বা উৎসব-অনুষ্ঠানে আলোকসজ্জা করা যাবে না। 

মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে কী নির্দেশনা দেওয়া হবে, তা নিয়ে বৈঠকে কথা হয়েছে, বিষয়টি নিয়ে আরো আলোচনা প্রয়োজন।

রবিবার থেকে আলোচনা শুরু হবে এবং সোমবারের মধ্যে একটি সমন্বিত সিদ্ধান্ত আসতে পারে, যাতে শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত না হয়।তিনি বলেন, ‘ক্যাবিনেট বৈঠকে আলোচনা হয়েছে সরকারি স্কুলসহ বিভিন্ন স্কুলের জন্য যারা গাড়ি দেন, এখন থেকে বাচ্চাদের জন্য যারা সেসব বাস দেবেন, ইলেট্রিক বাস হলে তা শুল্কমুক্ত আমদানি করতে পারবেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো শুল্ক ছাড়াই বাস আমদানি করতে পারবে। বাণিজ্যিক ক্ষেত্রে ২০ শতাংশ শুল্ক ধার্য করা হবে। পুরনো বাস আমদানি করা যাবে না, নতুন বাসই আনতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ