মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

পাঁচবিবি উপজেলা জামায়াতের উদ্যোগে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট জেলা প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২২ জুলাই বাদ মমাগরীব পাঁচবিবি উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ দোয়া মাহফিলে পাঁচবিবি উপজেলা জামায়াদের আমীর ডাঃ মোঃ সুজাউ করিম এর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান মুক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল।

তিনি তাঁর বক্তব্যে বলেন,এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা যেসব ছাত্র-ছাত্রী এ ভাই-বোনকে হারিয়েছি, তাদের জন্য দোয়া ও সমবেদনা প্রকাশ করাই কেবল নয়—এই দুর্ঘটনার দায়ভার থেকে জাতিকে মুক্ত করার জন্য একটি দায়বদ্ধ নেতৃত্ব গড়ে তোলা প্রয়োজন। আমরা নিহতদের রূহের মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আজিজুল হক ঠান্ডা,শফিকুল ইসলাম মাষ্টার,সহকারী সেক্রেটারি আবু রায়হান,উপজেলা জামায়াতের অন্যতম কর্মপরিষদের সদস্য মাওলানা আবুল বাশার সহ আরও অনেক দায়িত্বশীল নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে নিহতদের রূহের মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য, এবং পরিবার-পরিজনের ধৈর্য ও সান্তনার জন্য বিশেষ মুনাজাত করা হয়।মুনাজাত পরিচালনা করেন পাঁচবিবি উপজেলা জামায়াদের আমীর বিশিষ্ট আলেম ডাঃ মোঃ সুজাউ করিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ