বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

চিলমারীতে “দীপ আই কেয়ার ফাউন্ডেশনের” উদ্যোগে, বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প

Reporter Name

 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে ‘মানবিক সেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন’ “দীপ আই কেয়ার ফাউন্ডেশন”। ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯শে মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ৪.৩০টা পর্যন্ত, শিশু কানন বিদ্যা নিকেতন স্কুল মাঠে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিভিন্ন এলাকা থেকে আগত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের উপস্থিতিতে ক্যাম্পটি সম্পন্ন হয়েছে। আয়োজিত এই ক্যাম্পে প্রায় ৩শ জনেরও বেশি চোখের রোগীকে প্রাথমিক ও বিশেষায়িত চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে রোগীদের চোখের বিভিন্ন সমস্যা পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছে। একই সঙ্গে রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। চিকিৎসা কার্যক্রম চলাকালে ছানি রোগে আক্রান্ত ২৬জন রোগী চিহ্নিত করা হয়েছে। তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে রংপুরে প্রেরণ করা হয়েছে। যে খানে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। সংশ্লিষ্ট সূত্র জানাযায়, এসব রোগীর যাতায়াত, থাকা-খাওয়া এবং অপারেশন-পরবর্তী ঔষুধ ও সেবার সম্পূর্ণ ব্যায় আয়োজক কর্তৃপক্ষ বহন করবেন। ক্যাম্প পরিচালনায় ছিল “দীপ আই কেয়ার ফাউন্ডেশন” (চক্ষু হাসপাতাল, দর্শনা, রংপুর)। সার্বিক সহযোগিতা ও স্থানীয় ব্যবস্থাপনায় ছিল “শামছ পাড়া জনকল্যাণ সংঘ”, চিলমারী, কুড়িগ্রাম। স্থানীয় স্বেচ্ছাসেবকরাও এ কার্যক্রম সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে জানান। এ ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে উপকারভোগী সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। অনেকেই বলেন, অর্থের অভাবে দীর্ঘদিন চিকিৎসা নিতে না পারা রোগীরা এ ক্যাম্পের মাধ্যমে নতুন করে চিকিৎসা পাওয়ার সুযোগ পেয়েছেন। সংশ্লিষ্টরা জানান, সমাজের অবহেলিত ও দরিদ্র জনগোষ্ঠীর দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানান। স্থানীয় সচেতন মহলও এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে এ ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ