রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

অনলাইন ডেক্স

সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল শনিবার (২৮ মার্চ) তিনি ঢাকা ত্যাগ করেন বলে আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সেনাপ্রধানের এই সফরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অসামান্য অবদানের স্বীকৃতিসহ দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতার বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে।

সফরকালে সেনাবাহিনী প্রধান জর্জিয়া স্টেট ক্যাপিটল-এর একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন।সেখানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় ও সাহসী অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ করবেন। এ ছাড়া সফরসূচির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সিনেট চেম্বারে একটি বিশেষ লেকচার অনুষ্ঠানেও তার উপস্থিত থাকার কথা রয়েছে।

 

সফরকালীন সময়ে জেনারেল ওয়াকার-উজ-জামান যুক্তরাষ্ট্রের সামরিক ও সংশ্লিষ্ট উর্ধ্বতন প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এসব বৈঠকে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং কৌশলগত বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার পরিকল্পনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ