বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ক্রীড়া ও সংস্কৃতি সংস্থার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Reporter Name

 

মোঃ আরিফ শেখ , ফরিদপুর:

ফরিদপুর পৌরসভার ১৬ নং ও ১২ নং ওয়ার্ডের সমন্বয়ে গোয়ালচামট ক্রীড়া ও সংস্কৃতি সংস্থা, ফরিদপুর-এর উদ্যোগে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে  শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে সংস্থার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোস্তাক হোসেন বাবলু। এছাড়াও উপস্থিত ছিলেন ১৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মাসুদ রানা, সাধারণ সম্পাদক মোঃ শাহিদুর রহমান (শাহিদ), জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মুন্সি মাসুদুর রহমান লিমন, ১৬ নং ওয়ার্ডের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম রকি, মোঃ শুকুর মোল্লা সহ-সভাপতি ১৬ নং ওয়ার্ড,গোয়ালচামট ক্রীড়া ও সংস্কৃতি সংস্থার সভাপতি মোঃ সালাউদ্দিন, গোয়ালচামট ক্রীড়া ও সংস্কৃতি সংস্থার সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারুক মিয়া, সাবেক কৃষকদলের শিক্ষা বিষয়ক সম্পাদক হেলাল হোসেন সুজন, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার ইসলাম এবং যুবদল নেতা জাহিদুজ্জামান জাহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, এ ধরনের আয়োজন পারস্পরিক সম্পর্ক জোরদার করে এবং সমাজে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করে। এসময় বক্তারা আরো বলেন- শ্রমিক লীগ ও আওয়ামী লীগের বঙ্গবন্ধু সৈনিক লীগের যে কোন ধরনের চক্রান্তকে কঠোর ভাবে প্রতিহত করার ঘোষণা দেন নেতাকর্মীরা।
পরে এক প্রীতিময় চা-চক্র ও সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ