রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সুন্দর ক্রীড়াজগৎ গড়তে চান প্রধানমন্ত্রী

অনলাইন ডেক্স

ঢাকা জাতীয় স্টেডিয়াম সাবেক তারকা ফুটবলারদের মিলনমেলায় পরিণত হয়েছিল। গতকাল স্বাধীনতা দিবস উপলক্ষে লাল ও সবুজ দল গড়ে প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী তারেক রহমানের ম্যাচে উপস্থিতি ফুটবলারদের মধ্যে উৎসাহ জোগায়। মেয়ে জাইমা রহমানকে নিয়ে তিনি মাঠের ডাগ আউটে বসেই ম্যাচ উপযোগ করেন।

যা ছিল বাড়তি আকর্ষণ।

 

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও ম্যাচে লাল দলের হয়ে খেলেন। তবে চিরচেনা গোলরক্ষক পজিশনে নয়। মিড ফিল্ডারের দায়িত্ব পালন করেন।

বয়স পঞ্চাশ বা ষাটের ঊর্ধ্বে হলেও খেলোয়াড়দের নৈপুণ্য দেখে সোনালি অতীতের কথা মনে করিয়ে দিচ্ছিল। তাদেরই খেলা দেখতে গ্যালারি ভরে যেত। ম্যাচে সবুজ দল ৩-০ গোলে জয়ী হয়। আজমল হোসেন বিদ্যুৎ, মো. শরিফ ও টাইগার মিলন গোলগুলো করেন।
ম্যাচ শেষে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে পদকও বিতরণ করেন প্রধানমন্ত্রী। সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান বলেন, সুন্দর ক্রীড়াজগৎ গড়তে চাই আমরা। পরিশ্রম, সাধনায় ক্রীড়াঙ্গনে সাফল্য অর্জন করা সম্ভব। খেলাধুলার উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব রকম সহযোগিতার আশ্বাসও দেন তিনি। 

সূত্র : বাংলাদেশ প্রতিদিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ