শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সৌদি আরবের সাথে মিল রেখে চট্টগ্রামে ৬০ গ্রামে ঈদ শুক্রবার

Reporter Name

 

আরিফ চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের কয়েকটি উপজেলায় সৌদি আরবের সাথে মিল রেখে প্রতি বছরের মতো ঈদ করতে যাচ্ছে প্রায় ৬০ গ্রামে। সাতকানিয়া, লোহাগাড়া, পটিয়া, চন্দনাইশসহ বিভিন্ন উপজেলার অর্ধশতাধিক গ্রামের মানুষ ২০ মার্চ, শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করবেন।

পুরোনো মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা স্থানীয় চাঁদ দেখার ওপর নির্ভর না করে সৌদি আরবের সাথে সঙ্গতি রেখে রোজা ও ঈদ পালন করে আসছেন
প্রধান কেন্দ্র: দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফ। অঞ্চলসমূহ: পটিয়া, চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী, বোয়ালখালী, আনোয়ারা ও সাতকানিয়া উপজেলার প্রায় ৬০টি গ্রাম

ইতিহাস: প্রায় আড়াইশ বছর ধরে হযরত মাওলানা মোখলেছুর রহমান জাহাঁগীরি (রহ.)-এর অনুসারীরা হানাফি মাজহাবের আলোকে আরব বিশ্বের সাথে মিল রেখে একদিন আগে ঈদ উদযাপন করছেন।
২০২৬ ঈদুল ফিতর: সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সেখানে ২০ মার্চ শুক্রবার ঈদ উদযাপিত হবে, যার সাথে মিল রেখে চট্টগ্রামের এই গ্রামগুলোও একই দিনে ঈদ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ