শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

হেমায়েতপুরে মরহুম শাহ জাহান ব্যাপারির স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

Reporter Name

 

রুবেল হোসেন স্টাফ রিপোর্টার :

সাভারের হেমায়েতপুরে পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও মাহাত্ম্যকে সামনে রেখে মরহুম শাহ জাহান ব্যাপারির পরিবারের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রমজান মাস মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই পবিত্র মাসের বরকতময় সময়ে মরহুম শাহ জাহান ব্যাপারির আত্মার মাগফিরাত কামনা করে তার পরিবারের পক্ষ থেকে বিশেষ দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দেশ নায়ক জিয়াউর রহমান, দেশমাতা খালেদা জিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংসদ সদস্য আমান উল্লাহ আমানসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
দোয়া ও ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। ।
শেষে মরহুম শাহ জাহান ব্যাপারির আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ