বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি : আইনমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য : ডেপুটি স্পিকার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে এমওইউ সই করতে চায় চীন সরকারি চাকরিতে কোটায় নিয়োগের সংখ্যা জানালেন প্রতিমন্ত্রী কর্মসূচি বাস্তবায়নে সহায়কদের নিয়েই কাজ করবে সরকার : চিফ হুইপ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে এমওইউ সই করতে চায় চীন পৃথিবীর বহু জাতির চেয়ে বাংলার সংস্কৃতি অনেক সমৃদ্ধ : সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন বৃহস্পতিবার নাইজেরিয়ার মেলায় বাংলাদেশের ১০ ওষুধ কম্পানির অংশগ্রহণ
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ঈদকে সামনে রেখে বিরুলিয়ায় অসহায়দের মাঝে হাজী মনিরুল হকের ঈদ উপহার বিতরণ

Reporter Name

ঈদকে সামনে রেখে বিরুলিয়ায় অসহায়দের মাঝে হাজী মনিরুল হকের ঈদ উপহার বিতরণ

রুবেল হোসেন স্টাফ রিপোর্টার :

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ও গ্রাম আদালত চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের সাবেক দায়িত্বশীল ব্যক্তি হাজী মোঃ মনিরুল হক।
শনিবার (১৪ মার্চ) দিনব্যাপী বিরুলিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নিজস্ব অর্থায়নে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী এবং সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ঈদ উপহার পেয়ে অসহায় মানুষরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, ঈদের আগে এমন সহায়তা তাদের পরিবারের জন্য অনেক বড় স্বস্তি বয়ে এনেছে এবং ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।
উপহার বিতরণকালে হাজী মোঃ মনিরুল হক বলেন, “ঈদ আনন্দের উৎসব হলেও সমাজের অনেক মানুষ অর্থকষ্টের কারণে এই আনন্দ থেকে বঞ্চিত হন। তাদের মুখে হাসি ফোটানোর ছোট্ট প্রয়াস থেকেই আমার এই উদ্যোগ। সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতেও আমি মানুষের পাশে থাকতে চাই। পাশাপাশি সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।”
তিনি আরও বলেন, মানুষের দুঃসময়ে পাশে থাকা মানবিক দায়িত্বের অংশ এবং পারস্পরিক সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতির মাধ্যমেই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।
স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরেই হাজী মনিরুল হক বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন এবং এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। ঈদকে সামনে রেখে তার এমন মানবিক উদ্যোগ এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে এবং অসহায় মানুষের মাঝে উৎসবের আনন্দ ছড়িয়ে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ