বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

মহাস্থান ‎আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত।

Reporter Name

 

মোঃ জান্নাতুল নাঈম
বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ

‎শুক্রবার (১৩ই মার্চ) বগুড়ার শিবগঞ্জে মহাস্থানগড়ে অবস্থিত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আলোর বার্তা সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ইয়াতিম ও অসহায় মানুষদের সম্মানে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী উপহার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মহাস্থান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে আলোর বার্তা সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সৈকত এর সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি মোঃ আব্দুর রহিম সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাস্থানের কৃতি সন্তান, সমাজসেবক ও রাজনীতিবিদ হাফিজুর রহমান হিরু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আমিনুর রহমান, মহাস্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, হযরত আলী ক্যাডেট স্কুলের পরিচালক এম এ ইসলাম আরিফ, বিশিষ্ট উদ্যোক্তা মোঃ আব্দুস ছামাদ সোহাগ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রোজাদার মানুষদের ইফতার কারনো অত্যন্ত পূণ্যের কাজ। অসহায় মানুষের কল্যাণে আয়োজিত সকল উদ্যোগকে আমি স্বাগত জানাই পাশাপাশি এমন জনকল্যাণকর কাজে সার্বিক সহযোগিতা করতে সদা প্রস্তুত আছি। অতিথিবৃন্দের বক্তব্য শেষে মহাস্থান এলাকার প্রায় ৮০ টি ইয়াতিম ও অসহায় পরিবারে ঈদের সামগ্রী হিসেবে চাল, সেমাই, চিনি,মুড়ি সহ নিত্য প্রয়োজনীয় আট ধরণের খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন মহাস্থান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শফি আলম, রাজনীতিবীদ আব্দুল হামিদ বাবলু, বিশিষ্ট ব্যবসায়ী, সিরাজুল ইসলাম, রাহেল বাকী, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম, সহ-সভাপতি ইউসুফ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক জান্নাতুল নাইম, শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান রাসেদ কোষাধ্যক্ষ হাসান আলী, রবিউল ইসলাম, জোনায়েদ, রিদয় হাসান, নাইম, সোবহান, সাকিব হাসান,হাসান আলী, স্থানীয় ব্যবসায়ী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ