বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ছুটির দিনে ঢাকার বাতাস ‘সহনীয়’

অনলাইন ডেক্স

আবহাওয়া শুষ্ক থাকায় রাজধানী ঢাকায় প্রায়ই বায়ুদূষণের মাত্রা বেশি থাকে। মাঝেমধ্যে বৃষ্টি হলেও আর দেখা মিলছে না তার। তবে আগের তুলনায় দূষণের পরিমাণ কিছুটা কমেছে।

শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ বাংলাদেশের ঢাকা রয়েছে ১১তম অবস্থানে।শহরটির বায়ুমানের স্কোর ১৫৪। এ স্কোর ঢাকাবাসীর জন্য মোটামুটি ভালো হলেও সংবেদনশীল গোষ্ঠীর জন্য এটি ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

 

অন্যদিকে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের করাচী। শহরটির স্কোর ২২২, যা ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ের মধ্যে পড়ে।

তবে তালিকার চতুর্থ স্থানে থাকা পাকিস্তানের আরেক শহর লাহোর-এর দূষণের মাত্রা তুলনামূলক কিছুটা কম। শহরটির বায়ুমানের স্কোর ১৬৪ হলেও বাতাস ‘অস্বাস্থ্যকর’ রয়েছে। 

প্রসঙ্গত, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এমন পরিস্থিতিতে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।

আর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।   


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ