মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

চিলমারীর রমনা রেলস্টেশনে শতবর্ষী গাছের ভেতরে রহস্যময় আগুন

Reporter Name

মো: আরিফ সরকার, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা রেলওয়ে স্টেশন এলাকায় ঘটেছে এক চাঞ্চল্যকর ও অস্বাভাবিক ঘটনা। শত বছরের পুরানো একটি জীবন্ত গাছের ভেতর থেকে হঠাৎ আগুন জ্বলে উঠেছে। গাছটি এখনও সবুজ ও জীবন্ত থাকলেও, ভেতরে গহ্বরের মতো ফাঁকা অংশে দেখা গেছে আগুনের শিখা ও ধোঁয়া বের হচ্ছে। এই ঘটনাটি চোখে পড়তেই স্থানীয়দের মাঝে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও কৌতূহল।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. জাহিদুল ইসলাম বলেন, “আমরা হঠাৎ দেখি গাছের নিচের দিক থেকে ধোঁয়া উঠছে। পরে কাছে যেতেই দেখি গাছের ভিতরে আগুন জ্বলছে। আশেপাশে কোথাও আগুন লাগেনি, শুধু গাছটার ভিতরেই আগুন।”

বিশেষজ্ঞরা ধারণা করছেন, গাছের ভিতরে জমে থাকা শুকনো পাতার স্তূপ বা প্রাকৃতিক কোনো রাসায়নিক বিক্রিয়া থেকেও আগুনের উৎপত্তি হতে পারে। আবার অনেকে এটিকে অলৌকিক বা ভৌতিক ঘটনার সাথে তুলনা করছেন। কেউ কেউ বলছেন—এটা “পরিবেশের সতর্কবার্তা” হতে পারে!

এলাকাবাসীর মাঝে এই রহস্যজনক ঘটনাটি ব্যাপক সাড়া ফেলেছে। গাছটি দেখতে প্রতিদিন ভিড় করছেন আশেপাশের গ্রামের মানুষজন। অনেকেই ভিডিও ও ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন ঘটনাটি।

ঘটনাস্থলে ইতোমধ্যে বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের একটি টিম পরিদর্শন করেছে। চিলমারী ফায়ার সার্ভিস ইউনিটও ঘটনাটি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।

রমনা রেলওয়ে স্টেশনের পাশে অবস্থিত এই গাছটি অনেক পুরানো এবং ইতিহাসবাহী। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, এই গাছের নিচেই এক সময় যাত্রীরা বিশ্রাম নিতেন। এখন সেই গাছই যেন রহস্যের জন্ম দিয়ে দাঁড়িয়ে আছে নতুন এক ইতিহাসের সামনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ