শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

কুমিল্লায় যাত্রীবাহি বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত।

Reporter Name

 

মোঃ লুৎফুর রহমান রাকিব

কুমিল্লা দাউদকান্দির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়পুর বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহি বাসের চাকায় পিষ্ট হয়ে ফরহাদ হোসেন নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বুধবার (১১ মার্চ) বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়পুর বাস স্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরহাদ (২৫) দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের পুটিয়া গ্রামের ফখরুল ইসলামের ছেলে।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরহাদ আসামানিয়া রায়পুর এলাকার একটি সড়ক থেকে মোটরসাইকেল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠছিলেন। এ সময় ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি ছিটকে গিয়ে বাসের চাকার নিচে চলে যায়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ফরহাদের মৃত্যু হয়। খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মরদেহ উদ্বার করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার জানান, নিহত ফরহাদের মরদেহ থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা যায়নি। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ