মো: ফয়সাল হোসেন, বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহী :
রাজশাহীর মোহনপুর মৌগাছী ইউপিতে জাতীয়তাবাদী যুব ও কৃষক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) মৌগাছী হাট/বাজার শাখা অফিসের কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন এবং পারস্পরিক সৌহার্দ্য ও সংগঠনকে আরো শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল মৌগাছী ইউনিয়নের সভাপতি আলাউদ্দিন মাস্টার, কৃষকদলের সভাপতি মিঠু,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউনুস আলী, কৃষক দলের সম্পাদক ওয়াসিম, কৃষক দলের জেলা সদস্য হাবিব, সার্বিক সহযোগিতায় ছিলেন, মৌগাছী ইউপির কৃষক দলের দপ্তর সম্পাদক রাজু আহমেদ, ইউপির কৃষক দলের সহ সাধারণ সম্পাদক মঞ্জুরুল রহমান,হান্নান, আনোয়ারসহ,কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন। ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন,
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান। আরোও বলেন রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ত্যাগের শিক্ষা দেয়। এসময় তারা দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করেন।