বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি : আইনমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য : ডেপুটি স্পিকার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে এমওইউ সই করতে চায় চীন সরকারি চাকরিতে কোটায় নিয়োগের সংখ্যা জানালেন প্রতিমন্ত্রী কর্মসূচি বাস্তবায়নে সহায়কদের নিয়েই কাজ করবে সরকার : চিফ হুইপ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে এমওইউ সই করতে চায় চীন পৃথিবীর বহু জাতির চেয়ে বাংলার সংস্কৃতি অনেক সমৃদ্ধ : সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন বৃহস্পতিবার নাইজেরিয়ার মেলায় বাংলাদেশের ১০ ওষুধ কম্পানির অংশগ্রহণ
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

অনেক কিছু শিখে ফিরছে বাংলাদেশের মেয়েরা

অনলাইন ডেক্স

মঞ্চটা এশিয়ান কাপের। যেখানে লড়েছে এশিয়া মহাদেশের শীর্ষ ১২টি দেশ। এর একটি বাংলাদেশ।

অভিষেক আসর বলেই বাংলাদেশের মেয়েদের ওপর প্রত্যাশা ছিল অনেক।সেই প্রত্যাশা আরো বেড়ে যায় প্রথম ম্যাচে চীনের বিপক্ষে লড়াকু পারফরম্যান্সের পর।

 

কিন্তু সেই ধারা ধরে রাখতে পারেননি মেয়েরা। পরের ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর আজ উজবেকিস্তানের কাছে ৪-০ গোলে হেরে আসর থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।

শূন্য হাতে ফিরতে হলেও এশিয়ান মঞ্চ থেকে অনেক কিছু শিখেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ দলের মিডফিল্ডার মনিকা চাকমা, ‘অনেক কিছুই শিখেছি।আমরা উত্তর কোরিয়ার বিপক্ষে খেলছি, চীন ও উজবেকিস্তানের সঙ্গে লড়েছি। ওরা সবাই র‌্যাংকিংয়ে আমাদের চেয়ে অনেক এগিয়ে। আমরা আমাদের মতো চেষ্টা করেছি, ওদের কাছ থেকেও অনেক কিছু শিখেছি।’ ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় আধুনিক সুযোগ-সুবিধা পেয়েছে মেয়েরা। বড় দলগুলো কীভাবে পরিকল্পনা করে এবং তা বাস্তবায়ন করে, সেটাও জেনেছেন মনিকারা।

এই অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে দেবে বলে মনে করেন এই মিডফিল্ডার, ‘অবশ্যই এই অভিজ্ঞতা আগামীতে কাজে দিবে। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। সামনের টুর্নামেন্টগুলোতে এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারব।এশিয়ান কাপে প্রথমবার খেলতে এসে বাংলাদেশের কেমন অভিজ্ঞতা হলো—এই প্রশ্নের জবাবে কোচ পিটার বাটলার বলেছেন, ‘আমার মনে হয় আমরা অনেক কিছু শিখেছি। আমি ইংলিশ ফুটবলের প্রতিটি স্তরে খেলেছি এবং আমার মন সবসময়ই খোলা ছিল। তবে আমি কল্পনার জগতে বাস করি না। আমি বাস্তব জগতে বাস করি। আমি বাস্তববাদী এবং বুঝি যে আমি যদি একজন বক্সার হই আর ম্যানি প্যাকিয়াও বা তার সময়ের মাইক টাইসনের সঙ্গে এক হাত পেছনে বেঁধে লড়তে নামি, তাহলে অন্য দলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে পারব না যদি আপনাকে যথেষ্ট সমর্থন না দেওয়া হয় এবং লজিস্টিক্যাল সাপোর্ট, ম্যাচ, ক্যাম্প না দেওয়া হয়।’ বাটলার আরো বলেছেন, ‘বেশিরভাগ দলের দিকে তাকান। ফিলিপাইন শুধু ভাগ্যের জোরে এএফসিতে (নারী এশিয়ান কাপে) আসে না, তারা আসে কারণ তারা পরিকল্পনা করে এবং তাদের ভালো খেলোয়াড় আছে। ভিয়েতনামের ক্ষেত্রেও একই কথা, ভারতের ক্ষেত্রেও একই কথা। তাই আপনাকে বাস্তববাদী হতে হবে এবং নিজের কাছে সৎ থাকতে হবে।’নিজেকে নিয়ে বাটলার বলেছেন, ‘আমার বয়স এখন ৫৯। আমি একটি দারুণ ক্যারিয়ার পার করেছি। আমার কাজের জন্য কাউকে জবাবদিহি করতে হবে না। আমি পেশাদার, আমি এই মেয়েদের যতটুকু সম্ভব ভালোভাবে প্রস্তুত করেছি। আমি কোনো বাজে কথা বলি না। আমি এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে আমি কী করতে চাই, তা নিয়ে সত্যিই আমাকে ভালোভাবে ভাবতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ