শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি ফরিদপুর

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

ফরিদপুর শহরের শ্যামসুন্দরপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় মায়েসা (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।আজ সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানাধীন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শ্যামসুন্দরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত মায়েসা ওই এলাকার মাহফুজের মেয়ে। সকালে খেলার ছলে বাড়ি থেকে দৌড়ে বাড়ির সামনে পাকা সড়কে উঠলে একটি অজ্ঞাতনামা ইঞ্জিনচালিত ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ‌ ঘটনাস্থলে উপস্থিত হয়
লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এ ব্যাপারে ‌ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ