মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

আশুলিয়ায় চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে এমপি বাবুর অভিযান, আটক ২

Reporter Name

রুবেল হোসেন স্টাফ রিপোর্টার:

সাভারের আশুলিয়া এলাকায় ভূমিদস্যু ও চাঁদাবাজদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। একাধিক অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার তিনি নিজেই পুলিশকে সঙ্গে নিয়ে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
জানা যায়, স্থানীয় ভুক্তভোগী রাজিয়া বেগমের অভিযোগের পরিপ্রেক্ষিতে আশুলিয়ার কাঠগড়া এলাকার দূর্গাপুর, আলতাফ নগরসহ আশপাশের কয়েকটি স্থানে অভিযান চালানো হয়। অভিযানের সময় আলতাফ নগর এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির মালিকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে রুবেল মন্ডল ও বাবুল হোসেন নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হলে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।
অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকায় অবস্থানরত কয়েকজন মাদক ব্যবসায়ী ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংসদ সদস্যের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ১০০ দিনের কর্মসূচির অংশ হিসেবে এলাকায় চাঁদাবাজি ও মাদক নির্মূলে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ বিষয়ে সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, “চাঁদাবাজদের কোনো দল নেই। সে যে দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের ওপর কোনো ধরনের চাঁদাবাজি বা হয়রানি বরদাস্ত করা হবে না। এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই তিনি এলাকার বাসিন্দাদের যেকোনো সমস্যার কথা সরাসরি জানানোর জন্য সভা-সমাবেশে নিজের মোবাইল নম্বর দিয়ে আসছেন এবং সাধারণ মানুষের ফোনকল গ্রহণ করে তাদের কথা শুনছেন।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ