শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

রাজশাহীর মোহনপুরে এমপি পদপ্রার্থী রায়হানুল আলম রায়হানের ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ ও পথসভা

Reporter Name

মোঃ ফয়সাল হোসেন, জেলা প্রতিনিধি রাজশাহী:

রাজশাহী মোহনপুর উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা জনগণের মাঝে প্রচারের উদ্দেশ্যে উপজেলার ৪ নং মৌগাছি ইউনিয়নের বিএনপির যুবদলের সভাপতি আলাউদ্দিন মাষ্টারের নেতৃত্বে মৌগাছি হাট ও বাজারে ভোটারদের মাঝে লিফলেট বিতরণসহ পথসভা ও উঠান বৈঠকে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ছাত্রদল রাজশাহী জেলার সাবেক সভাপতি এমপি পদপ্রার্থী রায়হানুল আলম রায়হান। বৃহস্পতিবার (২৬ শে জুন) বিকালে, এ আয়োজন করেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম হিরো, মোহনপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব,নয়ন শাহ, মোহনপুর উপজেলা বিএনপির যুবদলের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, রায়ঘাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক নাজমুল হুদা,উপজেলা ছাত্রদলের নেতা গোলাম মোস্তজা মুন, ছাত্রনেতা সজিব, বাংলাদেশ জাতীয়বাদী পজন্ম ৭১ দলের উপজেলা যুগ্ম আহ্বায়ক শাহাবুল ইসলাম, ৪ নং মৌগাছি ইউনিয়ন বিএনপির কৃষক দলের সাধারণ সম্পাদক ওয়াসিম হোসেন,বিএনপি নেতা শহিদুল ইসলাম, মৌগাছি ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুনজুরুল ইসলাম মুন,মোহনপুর থানা সদস্য হান্নান, মৌমাছি ইউনিয়ন বিএনপির কৃষক দলের ১ নং ওয়ার্ড সভাপতি রাজু,ধুরইল ইউপির বিএনপির নেতা আলহাজ্ব আব্দুস সালাম, ঘাসিগ্রাম ইউপির সাবেক মেম্বার জনাব আলী, জাহানাবাদ ইউপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভা বিএনপি দলের আহ্বায়ক শরিফুল ইসলাম, কৃষক দলের আহবায়ক রবিউল ইসলাম,নওহাটা পৌরসভার শাখার বিএনপির সাবেক সদস্য সাইফুল ইসলাম, পবা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, কাটাখালি পৌরসভা যুবদলের সদস্য সচিব নাজমুল হক, হরিপুর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়বাদী পজন্ম ৭১ দলের হরিপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেনসহ, যুব মহিলা নেত্রীরা ও বাংলাদেশ জাতবাদী দল বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ