বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুরে কভার ভ্যানের চাপায় পথচারীর মৃত্যু, চালক-হেলপার আটক

অনলাইন ডেস্ক

ফরিদপুরে কভার ভ্যানের চাপায় পথচারীর মৃত্যু, চালক-হেলপার আটক

ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরে কভার ভ্যানের চাপায় আবুল বেপারী (৪৮) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার
বিকেল ৫টা ৫৫ মিনিটে কোতোয়ালি থানার অধীন কৈজুরি ইউনিয়নের তাম্বুলখানা বাজার সংলগ্ন পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল বেপারী তাম্বুলখানা এলাকার বাসিন্দা। তিনি মো. নাসির বেপারী ও মোছা. সাহার বানুর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালথা থেকে ফরিদপুরগামী একটি কভার ভ্যান (ঢাকা মেট্রো উ-১১-৩২৯৫) তাম্বুলখানা বাজার এলাকায় পৌঁছালে বেপরোয়া গতিতে পথচারী আবুল বেপারীকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর কভার ভ্যানটি পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা রাস্তা অবরোধ করে গাড়িটি আটক করে। পরে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালক মো. তৈয়ব শেখ ও হেলপার মো. কামাল হোসেনকে আটক করে এবং কভার ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ