শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ইরানে সামরিক আক্রমণের প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল

অনলাইন ডেস্ক

ইরানে মার্কিন হামলার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল ও সমাবেশ করেছে বাসদ (মার্ক্সবাদী)। ‎আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মশাল মিছিলটি তোপখানা রোডস্থ দলের কেন্দ্রীয় অফিস থেকে শুরু হয়ে পুরানা পল্টন, নুর হোসেন চত্বর, বায়তুল মোকাররম মার্কেট, প্রেস ক্লাব মোড় প্রদক্ষিণ করে পল্টন মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

পল্টন মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ (মার্ক্সবাদী) দলের কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানা। সমাবেশে বক্তৃতা করেন দলের কেন্দ্রীয় নেতা রাশেদ শাহরিয়ার ও সীমা দত্ত।

 

সমাবেশে মাসুদ রানা বলেন, ‘ইরানের ওপর বিনা উসকানিতে সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইসরায়েলের যৌথ সামরিক হামলা সমস্ত আন্তর্জাতিক সভ্য রীতিনীতি ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। গত কয়েক সপ্তাহ ধরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে হামলার হুমকি দিয়ে আসার পর এ হামলা সংঘটিত হলো। আমরা মনে করি, ইরানের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শুধু ইরানের জনগণই সংরক্ষণ করে, আমেরিকা ও ইসরায়েলের সাম্রাজ্যবাদী শাসকগোষ্ঠীর বিন্দুমাত্র সে অধিকার নেই। এ হামলা ইরানের স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর নির্লজ্জ ও নগ্ন হস্তক্ষেপ ছাড়া কিছু নয়।

 

 

সাম্রাজ্যবাদী আমেরিকা সারা বিশ্বে আজ নতুন করে যুদ্ধোন্মাদনা তৈরি করছে। ভেনেজুয়েলার ওপর নগ্ন হামলা ও কিউবার ওপর আগ্রাসনের ক্রমাগত হুমকির ধারাবাহিকতায় ইরানের ওপর এ হামলা করা হলো, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যসহ বিশ্বকে নতুন করে ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আমরা সারা বিশ্বের শান্তিকামী যুদ্ধবিরোধী জনগণকে ইরানের উপর সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইসরায়েলের সামরিক আগ্রাসন বন্ধে সোচ্চার হওয়ার আহবান জানাই। আর বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান, সরকারের পক্ষ থেকে অবিলম্বে ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ সামরিক আক্রমণের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিবৃতি দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ