শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বাংলাদেশ গলফ ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক গঠিত নির্বাচন কমিশনারের সার্বিক ব্যবস্থাপনায় ঢাকা সেনানিবাসে কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ গলফ ফেডারেশন কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে বাংলাদেশ গলফ ফেডারেশনের অধিভুক্ত গলফ ক্লাবসমূহ থেকে মনোনীত কাউন্সিলরগণ নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন পদের প্রার্থীদেরকে তাদের মূল্যবান ভোট প্রদানের মাধ্যমে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

 

আইএসপিআর জানায়, নির্বাচন শেষে বাংলাদেশ গলফ ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় কুর্মিটোলা গলফ ক্লাবে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে সেনাপ্রধান ও বাংলাদেশ গলফ ফেডারেশনের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান অংশগ্রহণ করেন।

এ ছাড়া দেশের বিভিন্ন গলফ ক্লাবসমূহের কাউন্সিলর, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ