বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুর সদর উপজেলায় নবনির্বাচিত সংসদ সদস্যের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি

ফরিদপুর সদর উপজেলায় নবনির্বাচিত সংসদ সদস্যের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুর সদর উপজেলার উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ–এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে সভা শেষে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভাও অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের এসিল্যান্ড মোঃ শফিকুল ইসলাম, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ আবদুল্লাহ শিকদার, কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পাণ্ডে, উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেন, চর মাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুহিন মন্ডল, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ মিয়া, কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক ফকির, গেরদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ এমার হক, ডিগ্রীর চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু ফকির ও অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম।সভায় ফরিদপুর সদর উপজেলার
উন্নয়ন কার্যক্রম জোরদার করা, জনসেবা বৃদ্ধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে উপজেলা পরিষদে পৌঁছালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ