শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে রাশিয়ার জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভিত্তিহীন গাজীপুরে মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জামায়াত আমিরের তুরস্কে খলিলুর রহমানের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থের পরিপন্থী মার্কিন বাণিজ্যচুক্তির কারণে রাজস্ব আয় কমবে : সাম্রাজ্যবাদবিরোধী জোট স্বাধীনতা পুরস্কার দর্শকদের উৎসর্গ করলেন হানিফ সংকেত ইলিয়াস আলীর ত্যাগ গণতন্ত্রকে শক্তিশালী করবে জুলাইয়ের গৌরব, অসাধুদের কালো বাণিজ্য! ৩ বিভাগের জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস কাজের কথা বলে অপহরণ করে পাহাড়ে জিম্মি, র‍্যাবের অভিযানে উদ্ধার ৩
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

কনস্টেবল পদ থেকে সহকারী উপ-পরিদর্শক (এএসআই-নিঃ) পদে পদোন্নতি লাভ র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

Reporter Name

 

মোঃ আরিফ শেখ ফরিদপুর জেলা প্রতিনিধি :

ফরিদপুর জেলায় কর্মরত পুলিশ সদস্য সজীব চন্দ্র দাস কনস্টেবল পদ থেকে সহকারী উপ-পরিদর্শক (এএসআই-নিঃ) পদে পদোন্নতি লাভ করেছেন। এ উপলক্ষে রবিবার (২২ ফেব্রুয়ারি) জেলা পুলিশ লাইন্সে এক সংক্ষিপ্ত ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তা সজীব চন্দ্র দাসের কাঁধে নতুন র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন মোঃ নজরুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর। এ সময় উপস্থিত ছিলেন মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), ফরিদপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, “পদোন্নতি কেবল মর্যাদা বৃদ্ধি নয়, বরং দায়িত্ব ও কর্তব্যও বহুগুণে বাড়িয়ে দেয়। জনগণের সেবায় নিজেকে আরও নিবেদিত রাখতে হবে।”
পদোন্নতি প্রাপ্ত সজীব চন্দ্র দাস তার অনুভূতি ব্যক্ত করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত পদোন্নতির অংশ হিসেবে তার এই পদোন্নতি প্রদান করা হয়েছে। এ ঘটনায় সহকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ