শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে রাশিয়ার জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভিত্তিহীন গাজীপুরে মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জামায়াত আমিরের তুরস্কে খলিলুর রহমানের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থের পরিপন্থী মার্কিন বাণিজ্যচুক্তির কারণে রাজস্ব আয় কমবে : সাম্রাজ্যবাদবিরোধী জোট স্বাধীনতা পুরস্কার দর্শকদের উৎসর্গ করলেন হানিফ সংকেত ইলিয়াস আলীর ত্যাগ গণতন্ত্রকে শক্তিশালী করবে জুলাইয়ের গৌরব, অসাধুদের কালো বাণিজ্য! ৩ বিভাগের জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস কাজের কথা বলে অপহরণ করে পাহাড়ে জিম্মি, র‍্যাবের অভিযানে উদ্ধার ৩
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

মুরাদনগরে দেবরের সঙ্গে সম্পর্কের জেরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

স্টাফ রিপোর্টার

মুরাদনগরে দেবরের সঙ্গে সম্পর্কের জেরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

 

আব্দুল কাইয়ুম মজুমদার, স্টাফ রিপোর্টার কুমিল্লা উপজেলায় দেবরের সঙ্গে সম্পর্কের জেরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি রাতে উপজেলার গুঞ্জর গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত গৃহবধূ রুমা আক্তার (৩২) ওই গ্রামের ওমান প্রবাসী সুমন মিয়ার স্ত্রী। তিনি চার সন্তানের জননী ছিলেন। সম্রাট নিহতের স্বামী সুমনের আপন চাচাতো ভাই।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পাশের ঘরের দেবর, অটোরিকশাচালক সম্রাট (২০)-এর সঙ্গে রুমা আক্তারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। স্বামী প্রবাসে থাকায় তাদের মেলামেশা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছিল। তবে বিষয়টি সামাজিকভাবে প্রকাশ পায়নি।

 

স্থানীয়দের দাবি, সম্রাট বিয়ের আশ্বাস দিয়ে রুমার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে বিয়ের জন্য চাপ দিলে সম্রাট রাজি না হওয়ায় অভিমানে রুমা বিষপান করেন বলে ধারণা করা হচ্ছে।

 

নিহতের স্বজনরা জানান, ঘটনার রাতে তাকে ঘরের ভেতর অচেতন অবস্থায় পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠান। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠায়।

 

এ বিষয়ে মুরাদনগর থানা-র অফিসার ইনচার্জ (ওসি) হাসান জামিল খান বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

 

এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ