বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

চিলমারীতে “চিলমারী প্রেসক্লাবের” ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারিতে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে “চিলমারী প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১৮ই ফেব্রুয়ারী) সকাল ১১টার দিকে প্রেসক্লাব কক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চিলমারী প্রেসক্লাবের সভাপতি, নজরুল ইসলাম সাবুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাওরাত হোসেন সোহেলের সঞ্চালনায়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুল বারি সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সদস্য সচিব আবু হানিফা, যুগ্ম আহ্বায়ক সাদাকাত হোসেন সাজু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা কমিটির সাবেক সভাপতি রাশেদুল আলম বাদল। আরও বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি নাজমুল হুদা পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক শ্যামল কুমার বর্মণ, ভাওয়াইয়া এক্সপ্রেস পত্রিকার প্রকাশক এরশাদুল করিম রাজু, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ আরো অনেকে। বক্তারা স্থানীয় সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করার কথা বলেন। পরে আলোচনা শেষে কেক কাটা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ