মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

নরসিংদীর পলাশে দেলোয়ার হত্যার (০৩) খুনি গ্রেফতার

Reporter Name

তালাত মাহামুদ,নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর পলাশ উপজেলায় নির্মমভাবে খুন হওয়া দেলোয়ার হত্যার ঘটনায় গ্রেফতার হয়েছে তিন নরপিশাচ। দেলোয়ারকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে তারা পালিয়ে যায়। ঘটনার পর থেকেই এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসীর একটাই দাবি—এই তিন খুনির যেন দ্রুত বিচার সম্পন্ন করে মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার তিনজনের মধ্যে একজন ইসমাইল, সাং-জয়পুরা, সে একজন পেশাদার চোর হিসেবে আগে থেকেই পরিচিত। দ্বিতীয়জন শাকিল, সাং-পলাশ, পেশায় গ্যারেজ মালিক হলেও তার বিরুদ্ধে চোরাই যানবাহন কেনাবেচার অভিযোগ রয়েছে। তৃতীয় অভিযুক্তের নাম-ঠিকানা এখনও প্রকাশ করা হয়নি তদন্তের স্বার্থে। পুলিশ বলেছে, খুনে ব্যবহৃত দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে।

এছাড়া, নিহত দেলোয়ারের ছিনতাই হওয়া ইজিবাইকটিও উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এলাকাবাসীর দাবি, এই তিন হত্যাকারীর যেন দ্রুত বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি—ফাঁসি—প্রদান করা হয়। তারা জানান, যতদিন এই খুনিদের ফাঁসি না হবে, ততদিন চলবে আন্দোলন ও প্রতিবাদ।

এই বর্বর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নরসিংদীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ