শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

শপথ নিতে সংসদ ভবনে আসতে শুরু করেছেন নবনির্বাচিত এমপিরা

নিজস্ব প্রতিবেদক:

নবনির্বাচিত সংসদ সদস্য এবং নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে ইতোমধ্যে সংসদ ভবনে আসতে শুরু করেছেন নবনির্বাচিত এমপিরা।

সংসদ সচিবালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, অনুষ্ঠানের প্রথম পর্ব সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। সেখানে নির্বাচিত এমপিরা শপথ নেবেন। একই সময়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার কথা রয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন তাদের শপথ বাক্য পাঠ করাবেন।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি গতকাল সাংবাদিকদের জানান, সংসদ সদস্যরা ‘সংবিধান সংস্কার পরিষদ’ এর সদস্য হিসেবে আলাদা শপথ গ্রহণ করবেন। জুলাই সনদের আলোকে এই কাউন্সিল সংবিধানে সংস্কার আনবে।

এদিকে, শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউ ও লেক রোডে যান চলাচল সীমিত থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ওই দুই সড়কে যান চলাচল সীমিত থাকবে।

এমপিদের শপথ অনুষ্ঠানের পর আজ বিকেল ৪টায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রীদের শপথ পাঠ করাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ