ঢাকার সাভারে বিশেষ অভিযানে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৩ গ্রাম হেরোইনসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি।
রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর) ঢাকা জেলার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম। তার সঙ্গে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিবসহ সংগীয় অফিসার ও ফোর্স অংশ নেন।
ডিবি সূত্র জানায়, গত ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৫ মিনিটে সাভার থানাধীন রাজাঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— ঢাকা জেলা সাভার থানাধীন রাজফুলবাডীয়া গ্রামের রফিকের স্ত্রী ফুলজান (৪৫), রংপুর জেলার মিঠাপুকুর থানার সানেরহাট গ্রামের বকুল মিয়ার ছেলে বিল্লাল (৩২) বর্তমানে সাভার থানাধীন সোভাপুর এলাকার ভারাটিয়া।সাভার থানাধীন ফুলবাড়ীয়া রাজাঘাট এলাকার মৃত:ফজর হকের ছেলে মোঃ রাশেদ(২৯)।
এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৩ গ্রাম হেরোইন।
পুলিশ আরও জানায়, সিডিএমএস পর্যালোচনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বে একটি করে মামলা রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা