শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে রাশিয়ার জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভিত্তিহীন গাজীপুরে মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জামায়াত আমিরের তুরস্কে খলিলুর রহমানের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থের পরিপন্থী মার্কিন বাণিজ্যচুক্তির কারণে রাজস্ব আয় কমবে : সাম্রাজ্যবাদবিরোধী জোট স্বাধীনতা পুরস্কার দর্শকদের উৎসর্গ করলেন হানিফ সংকেত ইলিয়াস আলীর ত্যাগ গণতন্ত্রকে শক্তিশালী করবে জুলাইয়ের গৌরব, অসাধুদের কালো বাণিজ্য! ৩ বিভাগের জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস কাজের কথা বলে অপহরণ করে পাহাড়ে জিম্মি, র‍্যাবের অভিযানে উদ্ধার ৩
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুর জেলা নগরকান্দার তিন কৃতি সন্তান বিএনপির সংসদ সদস্য নির্বাচিত

মোঃ আরিফ,স্টাফ রিপোর্টার:

ফরিদপুর জেলা নগরকান্দায় ৩ কৃতি সন্তান বিএনপির সংসদ সদস্য নির্বাচিত। অবাক হলেও সত্য ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন পেয়ে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা থেকে তিন কৃতি সন্তান সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিজয়োল্লাস কররছেন।

নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামের ঐতিহ্যবাহী খন্দকার পরিবারের কৃতি সন্তান উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক মন্ত্রী, মরহুম জননেতা কে এম ওবায়দুর রহমানের একমাত্র কন্যা বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, এবং তালমা ইউনিয়নের কোনাগ্রামের মরহুম সিরাজুল ইসলাম খানের পুত্র রাজপথের সাহসী সৈনিক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ছাত্রনেতা বিএনপির কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম খান বাবুল, অন্যজন হলেন উপজেলার ফুলসুতী ইউনিয়নের বিখ্যাত প্রিন্স মুসা বিন শমসের পুত্র রাজনীতিবিদ ববি হাজ্জাজ।

নগরকান্দা, সালথা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-২ আসন এখানে বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ বাবার মৃত্যুর পরে আসনটিতে সাধারণ জনগণের পাশে থেকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, বন্যা,খরায় ক্ষতিগ্রস্হদের সহযোগিতা করে আসছিলেন বিগত আওয়ামী লীগের আমলে ১৭ বছর ছিলেন একজন মানবিক সেবক হিসেবে ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী শাহ আকরাম আলী কে ৩২ হাজার ৯৫৩ ভোটের ব্যবধানে হারিয়ে প্রথম বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এদিকে বিএনপির কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম খান বাবুল তিনিও বিভিন্ন রকমের সেবা দিয়ে নগরকান্দা, সালথা বাসীর নিকট ছিলেন জনপ্রিয় নেতা হিসেবে, এই দুজন হেভিওয়েট নেতা আওয়ামী লীগ সরকারের পতনের পর আসনটিতে তোড়জোড় করে নির্বাচনী প্রচার প্রচারণা চালানোর সময় দুই পক্ষের সংঘর্ষে একজন কর্মী খুন হওয়ার পর বিএনপির শীর্ষ নেতারা মোঃ শহীদুল ইসলাম খান বাবুলকে সরিয়ে ফরিদপুর -৪ আসনে (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) কাজ করার সবুজ সংকেত দেওয়া দেন, দলের নির্দেশনা মেনে ফরিদপুর-৪ আসনের জনগনের অত্যন্ত নিকটবর্তী হয়ে তাঁদেরকে অল্প দিনেই আপন করে নিতে সক্ষম হয়েছে ফলে জামায়াত জোটের প্রার্থী মাওলানা সরোয়ার হোসেন কে ৫১ হাজার ৬৩৫ ভোটের বিরাট ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন।

অপর একজন নগরকান্দার কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ ববি হাজ্জাজ যদিও তিনি ফরিদপুর -২ আসনে কোন জনসংযোগ, জনসভা বা এলাকার সাধারণ জনগণের পাশে না থাকলেও নগরকান্দা উপজেলায় তার বাস্তুভিটা আছে এটা অনেকটা প্রশংসনীয় যার কারনে তাকে নগরকান্দার উজ্জ্বল নক্ষত্র বলা হয়।

ববি হাজ্জাজ বিগত নির্বাচন গুলোতেও ঢাকা- ১৩ থেকে নির্বাচনে অংশ গ্রহণ করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী হয়ে খেলাফত মজলিসের আমির মামুনুল হকের সাথে হাড্ডা হাড্ডি লড়াইয়ে ২৩২০ ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ