মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

নির্বাচনী নিরাপত্তায় কঠোর অবস্থানে র‍্যাব-১০ ফরিদপুরে ভোটকেন্দ্র পরিদর্শন ও আইনশৃঙ্খলা নিয়ে ব্রিফিং

Reporter Name

মোঃ আরিফ শেখ , ফরিদপুর জেলা প্রতিনিধ :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে ফরিদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে মাঠপর্যায়ে তৎপরতা জোরদার করেছে র‍্যাব-১০। এ প্রেক্ষিতে ফরিদপুর সদর উপজেলার ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন র‍্যাব-১০ সিপিসি-৩ এর স্কোয়াড কমান্ডার তারিকুল ইসলাম।
পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। ভোটাররা যাতে ভয়ভীতি ছাড়াই কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে র‍্যাবের টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনের দিনসহ পরবর্তী সময়েও র‍্যাবের বিশেষ টিম বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্রে মোতায়েন থাকবে। সন্দেহজনক চলাফেরা বা গুজব ছড়ানোর মতো কর্মকাণ্ড নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনকে ঘিরে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে র‍্যাব।
স্কোয়াড কমান্ডার তারিকুল ইসলাম সকল প্রার্থী ও তাদের সমর্থকদের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচন যেন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে জন্য সবার সহযোগিতা প্রয়োজন।
র‍্যাবের এ সক্রিয় উপস্থিতি ও তদারকিতে ফরিদপুরে নির্বাচনী নিরাপত্তা নিয়ে ইতিবাচক বার্তা পৌঁছেছে বলে সচেতন মহল মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ