শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধি
মোঃ জান্নাতুল নাঈম
শনিবার (৭ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় প্রেস ক্লাব হল রুমে প্রেস ক্লাবের নবগঠিত কমিটির পরিচিত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহাস্থানগড় প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান সাজুর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক নুরনবী রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা যুব দলের সাবেক সিনিঃ যুগ্ন আহবায়ক হাফিজুর রহমান হিরু। তিনি বলেন, সাংবাদিকেরা জাতীর বিবেক। তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও সমাজ উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে। তাই তিনি সাংবাদিকদের বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান।সভায় আরো বক্তব্য রাখেন রায়নগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বাবলু, ইকবাল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি হারুনার রশিদ হিরণ, বিএনপি নেতা সাইফুজ্জামান চুন্নু, ডাইস,। সাবেক ছাত্রদল নেতা হারুন বলেন, আওয়ামী আমলে এ এলাকার কিছু কিছু সাংবাদিক নামধারী ব্যক্তি আওয়ামী ও জাতীয় পার্টির দোষরে পরিনত হয়েছিল। তারা নিজেদের স্বার্থে অনেক কিছুই করেছিল। সাংবাদিকতা করতে হলে মাঠে ঘাটে পরিশ্রম করে সংবাদ সংগ্রহ করতে হয়। তিনি আরও বলেন, গত ১৭ বছরে মহাস্থানগড় প্রেসক্লাবের সাংবাদিকেরা কারো একক গয়েন্দারী না করায় তাদের প্রেস ক্লাবের উন্নয়ন হয়নি। এখন সময় এসেছে তাদের পাশে থেকে তাদের ও মহাস্থানগড় প্রেস ক্লাবের উন্নয়ন করার।অন্যানের মধ্য উপস্থিত ছিলেন, নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি গোলজার রহমান, যুগ্ম-সাধারন সম্পাদক জহুরুল ইসলাম সৈকত সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মনির, কোষাধ্যক্ষ সোহাগ মাহবুব,দপ্তর সম্পাদক নুর ইসলাম জনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সালাম, ধর্মীয় সম্পাদক ফজলুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিপন মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক রোমান আলী,আইন বিষয়ক সম্পাদক আ: রহিম সরকার, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মাহিদুল ইসলাম সরকার, আন্তর্জাতিক সম্পাদক, খন্দকার টিটু, কার্যনির্বাহী সদস্য শহিদুল ইসলাম আকাশ,সাখাওয়াত হোসেন, আরিফুল ইসলাম, সোহানুর রহমান সিয়াম ও সুধিজন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও উপজেলা যুবদলের সাবেক সিনিঃ যুগ্ন আহবায়ক হাফিজুর রহমান হিরুর সাথে ফটোশেসনে মহাস্থানগড় প্রেস ক্লাবের নবগঠিত কমিটির নেতবৃন্দ অংশ গ্রহণ করেন।