শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ছাতকের সিরাজগঞ্জ বাজারে লাঙ্গল প্রতীকের স্বমর্থনে জাতীয় পার্টির পথ সভা অনুষ্ঠিত।

Reporter Name

 

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ বাজারে লাঙ্গল প্রতীকের স্বমর্থনে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে এক পথ সভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সিরাজগঞ্জ বাজারে এক পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির নির্বাহী সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলম। উপজেলা জাতীয় পার্টি সভাপতি আবুল লেইছ মোহাম্মদ কাহারের সভাপতিত্বে ও উপজেলা জাপার সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল ছালিক মিলন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সামছুদ্দীন আহমেদ, জেলা জাতীয় পার্টির সদস্য মাহবুব আহমদ নিউটন,জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় সদস্য জহিরুল ইসলাম, এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমদ, জেলা জাতীয় পার্টি সদস্য জুবেদ আলী, জাতীয় পার্টি নেতা মনির মিয়া, ফয়জুর রহমান, কালা মিয়া, হেলান উদ্দিন, লেচু মিয়া, আমজাদ হোসেন, আব্দুল গণি,চমক আলী জয়নাল আবেদীন প্রমূখ। জাতীয় পার্টির নেতা কর্মিরা একটি মিছিল সিরাজ গঞ্জ বাজার এবং এর আগে জাউয়া বাজার পদক্ষিন করে।সন্ধায় চেচান বাজারে এক পথ সভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া ধারণ বাজারে গণসংযোগ করেন আলহাজ্ব জাহাঙ্গীর আলম। পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জাহাঙ্গীর আলম বলেন লাঙ্গল প্রতীকের স্বমর্থনে কৃষক,দিন মজুর গ্রামীন অবহেলিত বঞ্চিত মানুষ দীর্ঘদিন ধরে ভোট দিতে না পেরে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে কাজ করে য়াচ্ছে।এখন লাঙ্গলে ভোট দেয়ার জন্য অপেক্ষা করছে।লাঙ্গল প্রতীকে ভোট দিতে এরশাদ সৈনিকরা আন্তরিকতার সহিত নিজ দায়িত্বে কাজ করে যাচ্ছে। জাতীয় পার্টির এ আসন পুণরুদ্ধারে নেতা কর্মিরা নিরলসভাবে কাজ করছে । নির্বাচনী মাঠে জাতীয় পার্টি উৎসাহ উদ্দীপনার মধ্য কাজ করে কাজ করে যাচ্ছে। প্রতিদ্বন্ধি প্রার্থীরা আমার বিজয় নিশ্চিত দেখে নির্বাচনী এলাকার বিভিন্ন যায়গায় ব্যানার খুলে নিয়েছে।কোন কোন যায়গায় আমার পথ সভায় বাঁধা নিষেধ দিলেও আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ