বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

চিলমারীতে চর অঞ্চলে সেনাবাহিনীর মহড়া অনুষ্ঠিত

Reporter Name

 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে” সামনে রেখে উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে “বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ই ফেব্রুয়ারি) দুপুর ১২টার সময় উপজেলার নয়ারহাট ইউনিয়নের চরাঞ্চল ও নদীবেষ্টিত এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর আকাশ পথে মহড়া অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে বাংলাদেশ সেনাবাহিনী তৎপরতার পাশাপাশি চরাঞ্চলের বাসিন্দাদের সাথে মতবিনিময় করেছে এবং নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের বিষয়ে তাদের আশ্বস্ত করেছেন। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে চিলমারী উপজেলার দুর্গম চরাঞ্চল ও নদীবেষ্টিত এলাকায় আকাশ পথে বিশেষ মহড়া পরিচালনা করেন চিলমারীর আর্মি ক্যাম্প।মহড়ার সময় সেনাবাহিনীর সদস্যরা হেলিকপ্টার যোগে আকাশ পথে চরাঞ্চলের দুর্গম ভোটকেন্দ্র এলাকায় পৌঁছেন এবং স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন এবং চরাঞ্চলের মানুষকে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের বিষয়ে আশ্বস্ত করেন। স্থানীয় চরাঞ্চলের বাসিন্দারা সেনাবাহিনীর উপস্থিতিতে স্বস্তি প্রকাশ করে বলেন, নৌ-পথে নিরাপত্তা মহড়া ও সরাসরি যোগাযোগ তাদের মধ্যে আস্থার সৃষ্টি করেছেন। স্থানীয় ভোটার রহিম আলী বলেন, চরের ভেতরে অনেক সময় মাস্তানদের ভয় থাকে। কিন্তু আজ যেভাবে সেনাবাহিনী মহড়া দিল, তাতে আমরা সাধারণ মানুষ খুব নিশ্চিন্ত বোধ করছি। এখন মনে হচ্ছে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটটা নিজে দিতে পারব। আরও বলেন এখন আর্মি দেখে আমাদের সাহস বেড়েছে। তারা যে এখানে আছে, এটাই আমাদের জন্য অনেক বড় শান্তি। স্থানীয় যুবকরা বলেন, সেনাবাহিনী আমাদের বলেছেন নির্ভয়ে ভোট দিতে। আমরা যারা তরুণ ভোটার, তারা এবার কোনো ভয় ছাড়াই কেন্দ্রে যাওয়ার সাহস পাচ্ছি। নয়ারহাটের মতো জায়গায় এই নিরাপত্তা খুব দরকার ছিল। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় তারা সর্বদা প্রস্তুত আছেন। বিশেষ করে নৌ-পথ দুর্গম এলাকায় ভোটগ্রহণের দিন এবং তার আগে-পরে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সক্রিয় ভূমিকা পালন করবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ