রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

রামুতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষ, বাবা-ছেলে ও রিমঝিম বড়ুয়াসহ নিহত ৩

Reporter Name

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম: 

কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আজ ১৬ জুন সোমবার সকাল ৮টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রশিদনগর ইউনিয়নের জেটি রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, কক্সবাজার সদর উপজেলার পিএমখালী দক্ষিণ পাতলী এলাকার হাবিব উল্লাহ (৫৫) ও তার শিশু ছেলে রিয়াদ। অপরজন রামুর পূর্ব রাজারকুল এলাকার হিমাংসু বড়ুয়ার মেয়ে রিমঝিম বড়ুয়া (২৩)।

স্থানীয়দের বরাতে ওসি জানান, চট্টগ্রামগামী পূরবী বাস ও কক্সবাজারমুখী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসটি রাস্তার পাশে উল্টে যায়। আর কাভার্ডভ্যানটি রাস্তার অপর পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনায় বাসের তিন যাত্রী ঘটনাস্হলে নিহত হন। বাসটির অপর যাত্রীরা কমবেশি আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

মাসখানেক আগেও একই এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত নারী রিমঝিম বড়ুয়া নিজের বিয়ের বাজার করতে চট্টগ্রাম আসছিলো। আগামী ৬ জুলাই নিহত রিমঝিম বড়ুয়ার বিয়ে হওয়ার কথা রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা যায়। এসময় নারী-পুরুষসহ অর্ধশত ব্যক্তি আহত হয়েছিলেন। এর রেশ না কাটতেই সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ